NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪২ এএম

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান : শিক্ষামন্ত্রী

ঢাকা: নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে তা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে।

আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এটা নতুন শিক্ষাক্রমে অনুমোদিত। গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় দিন ক্লাস ছিল। সেই সময় আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ দিন ক্লাস করেছি। তখনই বলেছি, আগামী বছর শিক্ষাক্রমে পাঁচ দিন ক্লাস হবে। সারা পৃথিবীতে যা নিয়ম, আমাদের বাংলাদেশেও পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে আর দুই দিন ছুটি থাকবে।

তিনি বলেন, কারিগরি বিভাগে তার আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। সবসময়ই কোনো কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন, কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ দান করি। এ নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তা নয়। এ মুহূর্তে আমাদের কোনো শিক্ষক সংকট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।