NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যে কারণে ‘পুষ্পা ২’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:৩৬ এএম

>
যে কারণে ‘পুষ্পা  ২’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা

মাত্র তিন মিনিটের নাচে কাশ্মীর থেকে কন্যাকুমারী কাঁপিয়ে দিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ গানের ছন্দে বুঁদ ছিল গোটা ভারত। সবাই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা ২’-এর সামান্থাকে নতুনভাবে দেখার জন্য। তবে তা আর হয়ে উঠছে না। 

পুষ্পার মতো ‘পুষ্পা ২’ সিনেমায় সামান্থাকে একটি আইটেম ডান্সের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি সামান্থা। সূত্রের খবর, সরাসরি না করে দিয়েছেন তিনি।

গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল সিনেমাটি। 

জনপ্রিয়তার কথা মাথা রেখেই সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। কিন্তু শুটিং শুরু দিন কয়েকের মধ্যে হানা দেয় আয়কর দপ্তর। এতে চিন্তায় ছিলেন অনুরাগীরাও, এই বুঝি ভেস্তে গেল শুটিং। 

কিন্তু দু’সপ্তাহের মাথায় এসে শোনা গেল সুখবর । ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শ্যুটিং চলেছে। তবে এবার ফের খারাপ খবর, সামান্থাকে দেখা যাবে না ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে। সূত্রের খবর, কেরিয়ারের এই পর্যায়ে এসে কোনও আইটেম গান করতে রাজি নন অভিনেত্রী। তবে ‘ও আন্তাভা’ গানের জন্য যে ভালবাসা পেয়েছেন, তাতে আপ্লুত অভিনেত্রী।

সুকুমার পরিচালিত এই ছবিতেও পুষ্পা রাজের ভূমিকায় অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে দস্যু, এ বারও সেই চরিত্রেই অভিনেতা। তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রশ্মিকাকে।