NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ভূপাতিত বেলুনের সেন্সর উদ্ধার করল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১১ পিএম

>
ভূপাতিত বেলুনের সেন্সর উদ্ধার করল যুক্তরাষ্ট্র

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মন্টেনা রাজ্যে আটলান্টিক মহাসাগরে একটি রহস্যময় বেলুন ভূপাতিত করে মার্কিন বিমানবাহিনী। এরপরই সাগর থেকে বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধারে নামে কোস্টগার্ডের সদস্যরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, বেলুনটির সেন্সর উদ্ধার করতে সমর্থ হয়েছে তারা।

সাদা রঙের বিশালাকার বেলুনটি মন্টানার আকাশে দেখা যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নজরদারি চালাতে বেলুনটি পাঠিয়েছিল চীন।

সেন্সর উদ্ধারের ব্যাপারে ইউএস নর্দান কমান্ড বলেছে, ‘সার্চ ক্রুরা গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে সেন্সর ও ইলেকট্রিক যন্ত্রাংশ।’ এখন গোয়েন্দা সংস্থা এফবিআই এগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে।

গত ৪ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত নিজেদের আকাশসীমা থেকে তিনটি বেলুন সদৃশ্য বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সেনারা।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভূপাতিত বেলুনটির সবচেয়ে বড় অংশটিও উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ৩০ থেকে ৪০ ফুট লম্বা এন্টেনা।

এদিকে চীন স্বীকার করেছে বেলুনটি তাদের। তবে তারা দাবি করেছে, এটি একটি ওয়েদার ডিভাইস (আবহাওয়া যন্ত্র)। যেটি দিয়ে আবহাওয়া বিষয়ক তথ্য সংগ্রহ করা হয়।

তবে চীনের এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা স্পষ্ট দাবি করেছে, শুধুমাত্র নজরদারি চালানোর জন্যই বেলুন পাঠিয়েছে বেইজিং।

মার্কিন কর্মকর্তারা আরও দাবি করেছেন, চীন গত কয়েক বছর ধরে বেলুন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নজরদারি চালাচ্ছে।

এদিকে এ বেলুন কাণ্ড নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বেইজিং সফর বাতিল করেন। এতে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে থাকা কূটনৈতিক সম্পর্ক আরেকটু খারাপ হয়েছে।