NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, লিথুয়ানিয়াকে হুমকি রাশিয়ার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ এএম

>
পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, লিথুয়ানিয়াকে হুমকি রাশিয়ার

ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়া তার নিজ ভূখণ্ডের ভেতর দিয়ে রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়ায় দেশটিকে সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদ।

পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেভ এ সম্পর্কে বলেছেন, লিথুয়ানিয়ার এই পদক্ষেপ ‘নজিরবিহীন’ ও ‘বেআইনি’। তিনি আরও বলেছেন, রাশিয়া অবশ্যই এ ধরনের শত্রুতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বাল্টিক সাগরের তীরবর্তী ছোট একটি রুশ প্রদেশ কালিনিনগ্রাদ। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এই প্রদেশটির কোনো সংযোগ নেই। প্রদেশটির সীমান্তের চতুর্দিকে ঘিরে আছে অপর দুই বাল্টিক দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়া।

তবে বাল্টিক সাগরে রাশিয়ার নিরাপত্তা ও আধিপত্য বজায় রাখতে কৌশলগতভাবে কালিনিনগ্রাদ গুরুত্বপূর্ণ। রুশ নৌবাহিনীর বাল্টিক শাখার সদর দপ্তর এই কালিনিনগ্রাদে। বাল্টিকে নিজেদের সমুদ্রসীমায় ন্যাটো ও অন্যান্য বৈরীভাবাপন্ন শক্তির অনুপ্রবেশ ঠেকাতে একসময় কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ইস্কান্দার ব্যালেস্টিক মিসাইল মোতায়েন রেখেছিল রাশিয়া।

দেশটির সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগ না থাকায় এতদিন লিথুয়ানিয়ার ভেতর দিয়ে রেলপথে জরুরি বিভিন্ন পণ্য যেত কালিনিনগ্রাদে; কিন্তু শনিবার তাতে নিষেধজ্ঞা দিয়েছে লিথুয়ানিয়ার সরকার।

মঙ্গলবার কালিনিনগ্রাদ সফরে গিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেভ বলেন, ‘রাশিয়া অবশ্যই এই শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদি অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, সেক্ষেত্রে লিথুয়ানিয়াকে তার পরিণতি ভুগতে হবে।’

এ সম্পর্কিত এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কালিনিনগ্রাদ এবং রুশ ফেডারেশনের বাকি অংশের সঙ্গে মালবাহী রেল চলাচল সম্পূর্ণভাবে শুরু করা না হলে জাতীয় স্বার্থ রক্ষার জন্য রাশিয়ার পদক্ষেপ গ্রহণের অধিকার রয়েছে।’

এদিকে, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিস এ বিষয়ে বলেছেন, ‘এখানে লিথুয়ানিয়া নিজেরা কিছু করছে না। এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন যা ১৭ই জুন থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে।’

‘ইউরোপিয়ান কমিশনের সঙ্গে আলোচনা করে এই কমিশনের গাইডলাইন অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ বলেন তিনি।