NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এবার রাখির দাবি বাবা হচ্ছেন আদিল!


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৪ এএম

>
এবার রাখির দাবি বাবা হচ্ছেন আদিল!

রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ের পর থেকে আলোচনায় রয়েছেন দিল আলি দুরানি। প্রথমে বিয়ে, তারপর আবার বিচ্ছেদের ঘোষণা এর কারণ। 

স্বামীর বিরুদ্ধে পরকীয়া আর পারিবারিক সহিংসতার অভিযোগ আগেই তুলেছিলেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন আদিল। 

সংবাদমাধ্যমের সামনে এবার রাখি বললেন, আদিল নাকি বাবা হচ্ছেন। একই সঙ্গে জানালেন এই সন্তানের মা তিনি নন। রাখির দাবি আদিলের অন্যতম প্রেমিকা নিবেদিতা চান্দেল ওরফে তনু নাকি সন্তানসম্ভবা।

আদিলের ভাইয়ের সঙ্গে নিবেদিতা ওরফে তনুর টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং প্রকাশ করেছেন রাখি। এতে শোনা যায় আদিলের বিষয়ে তার ভাই প্রশ্ন করলে তনু বলেন,  আদিল আমাকে বলেছেন কারও সঙ্গে কথা না বলতে। আমি আদিলের আইনজীবীর ফোন নম্বর দিচ্ছি, যা কথা বলার ওর সঙ্গেই বলে নিন। 

সপ্তাহ খানেক আগে আদিলের বিরুদ্ধে নিবেদিতা চান্দেলের সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন রাখি। তার সঙ্গে বিয়ের আগে অন্য বৈবাহিক সম্পর্কে ছিল আদিল, এমন অভিযোগও করেন তিনি।