NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এক ধাক্কায় কমে গেল শ্রাবন্তীর বয়স


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:২১ পিএম

>
এক ধাক্কায় কমে গেল শ্রাবন্তীর বয়স

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় একের পর এক নিজের রূপের আলো ছড়িয়েই যাচ্ছেন। মাঝে মাঝে করছেন লুক চেঞ্জ। নিজেকে নতুন করে মেলে ধরার কৌশল যেন থামছেই না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন একের পর এক ছবিও। সম্প্রতি লম্বা চুল কেটে একেবারে পাল্টে দিয়েছেন তার চেহারা। শ্রাবন্তীকে এই নতুন লুক দিয়েছেন টলিউডের হেয়ার স্টাইলিস্ট জলি চন্দা। 

শ্রাবন্তীর এই নতুন লুক দেখে তার ভক্তদের মধ্যে অনেকেই লিখেছেন, নায়িকাকে একেবারে মায়ার বাঁধন ছবির ছোট্ট শ্রাবন্তী মনে হচ্ছে। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। তবে একটি কথা সবাই স্বীকার করেছেন, শ্রাবন্তীকে দেখে চেনা দায়!

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা সিনেমা কাবেরী অন্তর্ধান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।