NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ভক্তের ‘অন্যরকম’ স্পর্শে অস্বস্তিতে সারা!


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ পিএম

>
ভক্তের ‘অন্যরকম’ স্পর্শে অস্বস্তিতে সারা!

জন্মদিন পালন করে জয়পুর থেকে ফিরছিলেন সারা আলি খান। মুম্বাই বিমানবন্দরে নামতেই ভক্তরা ঘিরে ধরল তাকে। কেউ তুলছেন নিজস্বী তো কেউ আবার করছেন করমর্দন। ভক্তদের সবগুলো আবদারই হাসিমুখে মিটিয়ে যাচ্ছিলেন সারা। তবে খানিকটা অস্বস্তিতে পড়লেন যখন একজন একটু ‘অন্যরকম’ পন্থায় স্পর্শ করতে চাইলেন তাকে।

আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত। দেখা যায়, এক মহিলা অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সারাও ছুঁয়ে দিলেন তার হাত, কিন্তু তারপরই সেই মহিলা সারাকে অন্যভাবে ছুঁতে চাইলেন। সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। চুলের মধ্যে দিয়ে হাতটা লক্ষ্যভ্রষ্ট হল কিনা, ভালো বোঝা গেল না।

এরপর দুজনেই দুদিকে হেঁটে চলে গেলেন। এই ভিডিও দেখে নানাজনের নানা মত। কেউ মনে করছেন, ‘কানের গয়না ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি!’ কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ‘কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনো অহংকার নেই।’