NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কিংবদন্তি গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৬ এএম

>
কিংবদন্তি গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন

পপ সঙ্গীতের অন্যতম সুরকার এবং গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন। বুধবার লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে তার। বার্ধক্যজনিত কারণে ব্যাকারাকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিনিধি। 

মৃত্যুকালে ব্যাকারাকের বয়স হয়েছিল ৯৪। ১৯২৮ সালের ১২ মে মিসৌরির কানসাস সিটিতে জন্ম বার্টের। তিনি বড় হয়েছেন নিউইয়র্কে। পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশো পপ গানে সুর দিয়েছেন বার্ট। 

তার অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- দ্য স্টোরি অব মাই লাইফ, আই স অ্যা লিটল প্রেয়ার, হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লাভ, দ্য লুক অব লাভ, ক্লোজ টু ইউ, ম্যাজিক মোমেন্টস ইত্যাদি। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুরে মন ছুঁয়েছে বহু সঙ্গীতানুরাগীর।

তিন বার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন বার্ট। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ৬টি গ্র্যামি পুরস্কার। ২০১৩ সালে তার আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।