NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ এএম

>
অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি!

সবেমাত্র ‘বালিঝড়’ ধারাবাহিকের কাজ হাতে নিয়েছেন। একটু স্বস্তি নিয়ে শুটিং করবেন, কিন্তু তা আর হচ্ছে না। নতুন করে অস্বস্তিতে পড়তে হলো কলকাতার অভিনেত্রী তৃণা সাহাকে। হোয়াটসঅ্যাপে তৃণার আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালেই সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণা সাহা। অভিনেত্রী জানান, এদিন সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং ইমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ব্যক্তির থেকে লোন নেওয়া হয়েছে, সে-ই তৃণাকে ফোন করে আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে।

ওই ব্যক্তি তৃণাকে হুমকি দেয় যে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে। এ প্রসঙ্গে তৃণার অভিযোগ, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেননি।

‘বালিঝড়’ অভিনেত্রী তৃণার কথায়, ‘আমি কখনোই চাই না, কারো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন।’

প্রসঙ্গত, বর্তমানে ‘বালিঝড়’-এর শুটে ব্যস্ত তৃণা সাহা। যেখানে তার সঙ্গে দেখা যাবে স্নেহাশীষ রায় ও কৌশিক রায়কে। এদিকে, মাসখানেক ধরেই স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল-তৃণা। এবার ২ বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন।