NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ধ্বংসস্তূপের নিচ থেকে ৬২ ঘণ্টা পর ২ নারীকে জীবিত উদ্ধার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২০ পিএম

>
ধ্বংসস্তূপের নিচ থেকে ৬২ ঘণ্টা পর ২ নারীকে জীবিত উদ্ধার

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার চলছে উদ্ধার অভিযান। এই অভিযানে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। তার মধ্যেও প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। যে কারণে মাঝে মধ্যেই মিলছে জীবিত ব্যক্তি উদ্ধারের খবর। 

এর মধ্যে ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর তুরস্কে ২ নারীকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। 

এ বিষয়ে গাজিয়ানতেপ গর্ভনরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফাতেমা দিমির ও মারভা নামে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা বোন। 

উদ্ধারের পর ফাতেমা ভূমিকম্পের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একটি স্ল্যাব আমার মাথার উপর পড়লে আমি মাটিতে পড়ে যাই। এ সময় পাশে থাকা আত্মীয় হুরসাকে কাছে টেনে আনার চেষ্টা করি।

স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।