NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কুষ্ঠ রোগী ও তাদের পরিবারের প্রতি বৈষম্য রোধ জরুরি


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ০৭:০০ এএম

>
কুষ্ঠ রোগী ও তাদের পরিবারের প্রতি বৈষম্য রোধ জরুরি

বৈষম্য বিলোপ আইনের খসড়ায় কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য রোধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) কমিশনের কার্যালয়ে আসেন জাতিসংঘের কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য বিলোপ বিষয়ক স্পেশাল র‌্যাপোটিয়ার এলিস ক্রুজ। এসময় তার সঙ্গে আলাপকালে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এ কথা বলেন। 

জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এলিস ক্রুজ। এর পরিপ্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে কুষ্ঠ রোগের কথা এখন খুব একটা শোনা যায় না। সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের ফলে এই রোগ এখন বিলুপ্তির পথে। যদিও দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই রোগের প্রকোপ দেখা যায়।

তিনি বলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য রোধ করা জরুরি। কুষ্ঠ রোগসহ যেকোনো রোগ-ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমাজের বৈষম্যমূলক মনোভাব দূরীকরণে সবার কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এসময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন।