NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ঢাকায় নতুন ব্রিটিশ হাইক‌মিশনার সারা কুক


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:০১ এএম

>
ঢাকায় নতুন ব্রিটিশ হাইক‌মিশনার সারা কুক

বাংলা‌দে‌শে নতুন হাইক‌মিশনার ঘোষণা ক‌রে‌ছে যুক্তরাজ‌্য। দেশটির ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফ‌সি‌ডিও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান সারা কুককে নতুন হাইক‌মিশনার ক‌রা হয়েছে। বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন কুক।

বুধবার (৮ ফেব্রুয়া‌রি) সারা কুক‌কে আনুষ্ঠানিকভা‌বে বাংলা‌দে‌শে নতুন হাইক‌মিশনার ঘোষণা ক‌রে‌ছে এফ‌সি‌ডিও।

জানা গেছে, চল‌তি বছ‌রের এপ্রিল কিংবা মে মা‌সের ম‌ধ্যে দা‌য়িত্ব গ্রহণ কর‌বেন নতুন হাইক‌মিশনার কুক।

২০১২ থে‌কে ২০১৬ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআই) বিভাগের প্রধান হিসেবে বাংলা‌দেশ অফিসে দায়িত্ব পালন করেছেন তিনি।