NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস জুনিয়র


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৭ পিএম

>
বর্ণবাদের শিকার ভিনিসিয়াস জুনিয়র

ফুটবলে আসার পর থেকেই বর্ণবাদী আচরণের শিকার ভিনিসিয়াস জুনিয়র। প্রতিবাদ, আলোচনা-সমালোচনা, আইনি পদক্ষেপ সবকিছু করেও যেন থামানো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকার প্রতি বর্ণবাদ। গতকাল মায়োর্কার বিপক্ষে ম্যাচেও আরেকবার এমন আচরণের শিকার হলেন তিনি।

প্রতিপক্ষের মাঠে রোববার মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লা-লিগার ম্যাচে রিয়ালকে হতাশ করে জয় তুলে নিয়েছে মায়োর্কা। মাঠের ফুটবলে রিয়ালের এমন ব্যর্থতা নিয়ে যেমন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে তেমনি আলোচনা হচ্ছে আরও একটা বিষয় নিয়ে- বর্ণবাদ।

স্ট্রিমিং প্রতিষ্ঠান দাজনের পোস্ট করা একটি ভিডিওতে পাওয়া গেছে বর্ণবাদের প্রমাণ। সেখানে দেখা যায়, গতকালের ম্যাচে মায়োর্কার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছে। ভিডিওটি এখন ছড়িয়ে পড়েছে সাড়া বিশ্বজুড়ে। আর তাই  বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনারও কোনো শেষ নেই। 

মাঠের ফুটবলেও রোববারের ম্যাচে বারবার আক্রান্ত হতে দেখা গেছে ভিনিসিয়াসকে। ২২ বছর বয়সী এই তারকাকে ১০টি ফাউল করা হয়েছে এদিন। চলতি মৌসুমের লিগে এক ম্যাচে এত ফাউল আর করা হয়নি আর কোনো ফুটবলারকে।

বিষয়টি নিয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে চায়নি মায়োর্কা। তবে ক্লাবের ম্যানেজার হাভিয়ের আগিররে একটি রেডিও সাক্ষাৎকারে দাবি করেন, মাঠে তার দলের ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে টার্গেট করেননি ভিনিসিয়াসকে। 

বর্ণবাদী আচরণের ঘটনা এটাই প্রথম নয় ভিনিসিয়াসের সঙ্গে। গত দুই বছরে অন্তত তিন দফায় এর শিকার হন তিনি। তবে এই ব্রাজিলিয়ানের প্রতি সম্ভাব্য হেট ক্রাইম নিয়েও তদন্ত করছে স্প্যানিশ পুলিশ। চলতি মৌসুমে লা লিগায় ৭৯ বার ফাউলের শিকার হয়েছে ভিনসিয়াস, ইউরোপের শীর্ষ সাত লিগে যা ব্যবধানের ক্ষেত্রে সর্বোচ্চ।