NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে প্রণয় ভার্মা


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:৪৪ এএম

>
মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন ক‌রে‌ছেন। শ‌নিবার (৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন ক‌রেন তিনি।

ভারতীয় হাইক‌মিশনের পক্ষ থেকে জানানো হয়, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারত সরকারের কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের অর্থায়নে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। যার সিংহভাগই দেশ‌টির এক্সিম ব্যাংক প্রদান করছে।

২০২২ সালের সেপ্টেম্বরে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্টটির ফেইজ-১ উদ্বোধন করেন এবং ইতোমধ্যেই তা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। প্রকল্পটির ফেইজ-২ শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

হাইক‌মিশন বল‌ছে, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারত ও বাংলাদেশের মধ্যে সুগভীর মৈত্রী ও সহযোগিতার একটি দৃঢ় বহিঃপ্রকাশ।