NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মাহিয়া মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ সেতুমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৩:৩১ এএম

>
মাহিয়া মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ সেতুমন্ত্রীর

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটিতে সদস্য করতে দলের দপ্তর সম্পাদককে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন এ চিত্রনায়িকা। তখন রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নির্দেশনা দেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

সূত্র জানায়, মাহিয়া মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন। তখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, ‘সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও।’ 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেন ওবায়দুল কাদের। 

জানতে চাইলে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে। 

কোন উপ-কমিটির সদস্য হচ্ছেন, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। 

এ বিষয়ে মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার ঢাকা পোস্টকে বলেন, সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক। তিনি মাহিকে সংগঠনের জন্য কাজ করতে বলেছেন।