NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা পুনর্নির্ধারণ


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ১০:২৪ পিএম

>
ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা পুনর্নির্ধারণ

ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী সাতটি পাসপোর্ট অফিসের আওতা পুনর্নির্ধারণ করেছে সরকার। পাসপোর্ট সেবার মান বৃদ্ধি এবং পাসপোর্ট প্রাপ্তি সহজ করতে আওতা পুনর্নির্ধারণ করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, বনশ্রীর ঢাকা পূর্ব পাসপোর্ট অফিস, মোহাম্মদপুরের ঢাকা পশ্চিমের পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাসের পাসপোর্ট অফিস এবং সচিবালয়ের পাসপোর্ট অফিসের আওতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় থাকবে শেরে বাংলা নগর, মিরপুর, কাফরুল, রূপনগর, গুলশান, বনানী, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান থানা।

কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে থাকবে শ্যাম্পুর, কদম-তলী, কোতোয়ালি, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল ও ওয়ারী থানা।

উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী, ভাষানটেক থানা থাকবে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায়।

বনশ্রীর ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের অধীনে থাকবে ডেমরা, যাত্রাবাড়ী, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, রমনা, মতিঝিল, পল্টন, বাড্ডা, ভাটারা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা।

সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ, নিউ মার্কেট থানা থাকবে মোহাম্মদপুরের ঢাকা পশ্চিম পাসপোর্ট অফিসের অধীনে।

ঢাকা সেনানিবাসের পাসপোর্ট অফিসের সেবা নিতে পারবেন ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকরা। এছাড়া সচিবালয়ের পাসপোর্ট অফিসের সেবা নেবেন শুধুমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যরা।