NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হাথুরুর অনুপ্রেরণায় যেভাবে অভিষেক রাঙিয়েছিলেন মিরাজ


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০২:১৩ এএম

>
হাথুরুর অনুপ্রেরণায় যেভাবে অভিষেক রাঙিয়েছিলেন মিরাজ

বাংলাদেশ জাতীয় দলের হয়ে মেহেদী হাসান মিরাজের অভিষেক হয় ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। সেসময় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই হাথুরুই আবারও মিরাজদের কোচ হয়ে ফিরছেন বাংলাদেশে। 

সাবেক লঙ্কান এই কোচের ফেরার খবরের দুইদিন পর আজ বৃহস্পতিবার গণমাধ্যমে হাথুরুকে নিয়ে অতীতের স্মৃতিচারণ করেছেন মিরাজ।

নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডকে বল হাতে একাই লন্ডভন্ড করে দিয়েছিলেন মিরাজ। তবে শুরুতেই ইংলিশদের উইকেট না ফেলতে পারাই হাথুরু মিরাজকে দিয়েছিলেন অনুপ্রেরণামূলক টোটকা।

মিরাজ বলেন, 'যখন ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানেও উইকেট পড়েনি, তখন আমরা একটু হতাশ ছিলাম। ভাবছিলাম জেতা ম্যাচ হেরে যাচ্ছি। আমি তখন ড্রেসিংরুমে ছিলাম হাথুরু আমাকে বলেছিল, তুমি চাইলে এই ম্যাচটি এখান থেকে জেতাতে পারো। মাত্র একটা উইকেট। সেটা গেলেই নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে।'

এছাড়া হাথুরুর ফেরা নিয়ে মিরাজ বলেন, 'হাথুরু সবকিছু জানে এবং বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়কে চেনে। পরিবেশ সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে। কোন জায়গায় উন্নতি করতে হবে কোন জায়গা নিয়ে কাজ করতে হবে সেটা জানে।'

হাথুরুই কি সবকিছু ঠিকমতো সামলে নিতে পারবেন? জবাবে মিরাজ বলেন, 'কোনো একজন নতুন কোচ আসলে তার নতুন করে চিন্তা করতে হয়, কিন্তু ওর সেটা করতে হবে না। ও সবাইকে নিয়ে কাজ করেছে এর আগে, তাই ও জানে যে কাকে নিয়ে কিভাবে প্ল্যান করতে হবে।'