NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বিলম্বিত অর্থ প্রদানে সৌদি থেকে তেল চাইলেন মোমেন


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৩ এএম

>
বিলম্বিত অর্থ প্রদানে সৌদি থেকে তেল চাইলেন মোমেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। জ্বালানি চাহিদা মেটাতে সংকটে রয়েছে বাংলাদেশও। এমন পরিস্থিতির মধ্যে সৌদি আরবকে বিলম্বিত অর্থ প্রদানের ভিত্তিতে অপরিশোধিত ও পরিশোধিত তেল দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এসময় মন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্বালানি ও তেলের চাহিদা পূরণে সৌদিকে সম্ভাব্য সহযোগিতা করার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে তিনি দেশটিকে অপরিশোধিত ও পরিশোধিত তেল বিলম্বিত অর্থ প্রদানের ভিত্তিতে দেওয়ার বিবেচনা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। পাশাপাশি তিনি সৌদির ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) থেকে ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ এ সম্ভাব্য অর্থায়নের সম্ভাবনা অন্বেষণ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।  

বৈঠকে তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের একটি চিঠি ড. মোমেনের কাছে হস্তান্তর করেন। ওই চিঠিতে চলমান পারস্পরিক সহযোগিতা পর্যালোচনা ও ত্বরান্বিত করতে ড. মোমেনকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজনে দেশটির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করেন।