NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ের আয়োজনের জন্য কেন জনপ্রিয়তার শীর্ষে দুবাই?


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৯ এএম

>
বিয়ের আয়োজনের জন্য কেন জনপ্রিয়তার শীর্ষে দুবাই?

বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে বর্তমান সময়ে চলে নানান পরিকল্পনা। জীবনের অন্যতম বিশেষ এ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে এক দেশ থেকে অন্য দেশেও বিয়ের আয়োজন করে থাকেন অনেকে।

আর এক্ষেত্রে এখন নবদম্পতিদের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

কেন জনপ্রিয়তার শীর্ষে দুবাই?

দুবাইয়ে আছে বুর্জ খলিফা, দুবাই ফ্রেম, মিউজিয়াম অব ফিউচারসহ চোখ ধাঁধানো ও মন জুড়ানো বিশ্ববিখ্যাত বিভিন্ন অবকাঠামো। আছে বিশ্বমানের হোটেল, রিসোর্ট এবং দর্শনীয় স্থান। এছাড়া নিরাপত্তার দিক দিয়ে অন্যান্য শহরের তুলনায় অনেক এগিয়ে দুবাই। যা একটি পরিপূর্ণ বিয়ের আয়োজনের জন্য উত্তম।

আর এ কারণে বিশ্বের নানান প্রান্তের মানুষ এখন তাদের বিশেষ দিনটিকে বিশেষ রঙে রাঙাতে দুবাইকে বেঁছে নিচ্ছেন। শুধু বিয়ে নয়— অন্যান্য ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের জন্যেও অনেকে এ শহরে আসছেন।

বিয়ের আয়োজনের আগে ও পরে নবদম্পত্তি তাদের পরিবারের সদস্যদের নিয়ে দুবাইয়ের সংস্কৃতি, খাবারসহ অনেক কিছু উপভোগ করতে পারেন।

দুবাইয়ে আছে ৭৯৪টিরও বেশি বিলাসবহুল হোটেল। যেগুলো সর্বোচ্চ মান বজায় রেখে সেবা দিয়ে থাকে। আর এসব হোটেলের সেবায় বেশ সন্তুষ্ট হন অতিথিরা।

দুবাইয়ে যদি কেউ বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করে থাকেন তাহলে পরিকল্পনা অনুযায়ী যা চান, যেভাবে চান তার সবই পেয়ে থাকেন। এখানে আছে বিশ্বমানের ডিজাইনার, ফটোগ্রাফার ও বিনোদনের বিভিন্ন মাধ্যম।

এছাড়া আরেকটি বড় সুবিধা হলো দুবাইয়ের ভৌগলিক অবস্থান। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা থেকে মাত্র ৮ ঘণ্টায় দুবাইয়ে আসা যায়। কেউ চাইলে চাটার্ড বিমানের সুবিধাও নিতে পারেন।