NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিউমোনিয়ায় আক্রান্ত চিত্রনায়িকা ববি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:৩০ এএম

>
নিউমোনিয়ায় আক্রান্ত চিত্রনায়িকা ববি

সম্প্রতি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে ‘মেঘনা কন্যা’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চলচ্চিত্র নায়িকা ববি। এরপর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে শুটিং ছেড়ে ঢাকায় নিজ বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।  

ববি জানান, জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখান। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসেন। হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। এর পর থেকেই বিশ্রামে রয়েছেন।

ববি বলেন, আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পর পরই নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।

মেঘনা কন্যা সিনেমার জন্য আটদিনের জন্য বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে গিয়েছিলেন ববি। জায়গাটি বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে আসার একমাত্র বাহন ট্রলার। 

গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হচ্ছে মেঘনা কন্যা সিনেমা। এটি প্রযোজনা করছেন কাজী সাইফুল ইসলাম। ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

গত ১১ জানুয়ারি ঢাকার গুলশান ক্লাবে মেঘনা কন্যার মহরত অনুষ্ঠিত হয়। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ববি। বিভিন্ন চরিত্রে আরও আছেন সাজ্জাদ হোসাইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবাসহ অনেকে।