NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৯:২৮ এএম

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

গত ১৬ জানুয়ারী সোমবার যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশের স্থপতি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মোমতাজ শাহনাজ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

 

সভাপতি উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশন আরা বেগম, জাহানারা আলী, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, কার্যকরী সদস্য নাহার আলম, সুরাইয়া হাসান ডোনা, বাফেলো থেকে আগত ফারজানা পারভিন সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে অধ্যাপিকা মোমতাজ শাহনাজ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী ১০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তিনি। তাঁর আগমনে দেশের জনগণ সত্যিকারে স্বাধীনতার আনন্দ উপভোগ করে ছিল।

তিনি বলেন, ভিনদেশি শক্তির কাছে মাথা নত করে নয়, জাতির পিতার স্বাধীন বাংলাদেশের মানুষ আজ বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে চলছে, সেটাই আমাদের পরম পাওয়া।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আজ দেশের মানুষ স্বাধীনতার সুখ উপভোগ করছে। তিনি সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা
করে, সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।