NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ম্যারাডোনার সঙ্গে ডি মারিয়ার তুলনা!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৬ এএম

>
ম্যারাডোনার সঙ্গে ডি মারিয়ার তুলনা!

৯৮৪ সালে বিশ্বরেকর্ড ফি দিয়ে দলে ভিড়িয়েছিল ইতালিয়ান সিরি আ ক্লাব নাপোলি। নাপোলিকে তো তাদের ইতিহাসের সেরা সময় এনে দিয়েছিলেনই, সঙ্গে সিরি আ’র জৌলুসও বাড়িয়ে দিয়েছিলেন বহুগুন। ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন বিশ্বাস করেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড যদি জুভেন্টাসে যোগ দেন, তাহলে ম্যারাডোনার মতোই ফের কে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন তিনি।

দীর্ঘ সাত মৌসুম পার্ক দে প্রিন্সে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন ডি মারিয়া। গত মৌসুম শেষে পিএসজিকে বিদায় জানানো এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন ফ্রি এজেন্ট। আগামী মৌসুমে কোন ক্লাব পাড়ি জমাবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি, তবে তাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে জুভেন্টাস।

ডি মারিয়া পিএসজি ছাড়ার আগ থেকেই তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইতালিয়ান জায়ান্টরা। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, ডি মারিয়াকে এক বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে তারা।

দীর্ঘ সময় জুভেন্টাসের অধিনায়কত্ব করেছেন ক্লাব কিংবদন্তি বুফন। পিএসজিতে এক মৌসুম খেলেছেন ডি মারিয়ার সঙ্গেও। গ্যাজেত্তা দেল্লো স্পোর্টের সঙ্গে আলাপচারিতায় সাবেক সতীর্থের জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে নিজের মত ব্যক্ত করে বুফন বলেন, ‘এখন ডি মারিয়ার সিরি আ’তে আসা হবে ম্যারাডোনার মতো। আমি কি বুঝাতে পারছি? ফুটবলাররা কোথায় কোন প্রেক্ষাপটে খেলছে সেটার ওপর নির্ভর করে তাদের মূল্যায়ন করা উচিৎ। সিরি আ এখন টেকনিক্যালি খুব ভালো অবস্থায় নেই, আর ডি মারিয়া টেকনিকের দিক দিয়ে খুবই ভালো।’

‘গোলমুখে সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী, সহজেই প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বল নিয়ে এগিয়ে যেতে পারে। গোল বানিয়ে দিতে পারে, পুরো মাঠ চষে বেড়ায়। এছাড়া দলে বিভিন্ন ভূমিকায় খেলতে পারে। এককথায়, সে একজন ফুটবলার।’

৩৪ বছর বয়সী ডি মারিয়া তার সেরা সময়কে পেছনে ফেলে এসেছেন বলে মত ফুটবল পণ্ডিতদের। তবে ৪৪ বছরের বুফন এই মতের সঙ্গে মোটেই একাত্মতা প্রকাশ করেননি, ‘আমার বয়স ৪৪, আমি এখনো খেলতে পারি। বয়স কোনো ব্যাপার না, আপনার আগ্রহ, প্যাশন এগুলো গুরুত্বপূর্ণ। ডি মারিয়া যদি জুভেন্টাসে যোগ দেয়, তার মানে সে এখনো উদ্যমী।’