NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগের পরাজয় নিশ্চিত : মির্জা ফখরুল


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:৩২ পিএম

>
সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগের পরাজয় নিশ্চিত : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি। আওয়ামী লীগ এতই যদি উন্নয়ন করে থাকে তাহলে সত্যিকার অর্থে একটি অবাদ সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন। আমরা জানি অবাদ সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের পরাজয় নিশ্চিত, তাই আপনারা ভয় পান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা জয়ী হব ইনশাআল্লাহ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চিরিরবন্দর ও খানসামা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের প্রথম দফায় বলেছি এই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা সমাবেশ করতে চাইলে আমাদেরকে অনুমতি দেওয়া হয় না। আমরা সমাবেশ করার নামে নাকি নাশকতা করি। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থায় সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ এখন জেগে উঠেছে। এখনো সময় আছে নিরাপদে সরে যান, না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।

গণসংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দীকী নয়ন, যুগ্ম আহ্বায়ক সাঈয়েদ আহমেদ বুলবুল সেলিম, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।