NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাবলিক বিশ্ববিদ্যালয় হবে আরো ৯ জেলায় : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৩ এএম

পাবলিক বিশ্ববিদ্যালয় হবে আরো ৯ জেলায় : শিক্ষামন্ত্রী

ঢাকা: সরকার আরো ৯টি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো জানান, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোর জেলায় নতুন বিশ্বিবিদ্যালয় হবে।

আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা।

লিখিত জবাবে শিক্ষামন্ত্রী আরো জানান, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। সরকার ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৪টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে দেশে ৭৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৪৫টি স্কুল, ৩৫৯টি কলেজ, ৫৩টি স্কুল ও কলেজ এবং ৪০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষকদের সম্মানী ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে তা পরিশোধ করা হয়।