NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মিউজিক ভিডিওতে নায়িকা তানহা


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৮ এএম

>
মিউজিক ভিডিওতে নায়িকা তানহা

ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের নায়িকা তানহা মৌমাছি। ‘কি দারুণ দেখতে’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমায় কাজ করেছেন তিনি।

নতুন বছরে তানহা প্রথম কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘চুপি চুপি ভালোবাসা’। এতে তার বিপরীতে মডেল হয়েছেন হান্নান শাহ। সম্প্রতি ঢাকার অদূরে অবস্থিত ফিল্মভ্যালিতে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

গানটি দ্বৈতভাবে গেয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। ভিডিওর কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। নির্মাণ করেছেন কে এ নিলয় খান।

গানটি প্রসঙ্গে নায়িকা তানহা মৌমাছি বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। ভালো গান হলে সিনেমার পাশাপাশি প্রায়ই আমি মিউজিক ভিডিওতে কাজ করি। এই গানটি ভালো লেগেছে তাই করেছি। ভিডিওটিও রোমান্টিক স্টাইলে করা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ইউটিউবে এইচ এস মাল্টিমিডিয়া চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।