NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

চীনের বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৫ এএম

>
চীনের বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

নানা আয়োজনে চীনের হুনান প্রদেশের ছাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানটি বাংলাদেশি শিক্ষার্থী সুমাইয়া আক্তার শোভা ও চীনা শিক্ষার্থী মোওয়াপেলে কং চেংয়ের যৌথ সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়টির ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এপার্টমেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চীনের নতুন বছরকেও স্বাগত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কলেজের শিক্ষক ওয়াং হুইহুই, ওয়াং লু, ঝাং লুসহ প্রমুখ।

বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানে ছিল চীনা ঐতিহাসিক পোশাক হানফু শো, সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য, কুংফু শোসহ আন্তঃসাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ।

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, মরক্কো, ভিয়েতনাম, সৌদি আরবসহ অন্যান্য দেশের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। বাংলাদেশি শিক্ষার্থীরা অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।