NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জমির খাজনা মেটাননি, ঐশ্বরিয়াকে নোটিশ!


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৮ এএম

>
জমির খাজনা মেটাননি, ঐশ্বরিয়াকে নোটিশ!

জমির খাজনা না মেটানোর অভিযোগ উঠেছে ঐশ্বরিয়ার বিরুদ্ধে। খাজনা বাকি থাকায় অভিনেত্রীকে নোটিশ পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের আদিওয়াড়িতে ঐশ্বরিয়ার জমি রয়েছে। কিন্তু প্রায় এক বছর ধরে জমির খাজনা মেটাননি তিনি। বারবার তাকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। সেই কারণেই সিন্নার তেহসিলের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। তবে খাজনা বাকির নোটিশ তিনি বা তার দল পেয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

খাজনা বাবদ ঐশ্বরিয়ার নাকি ২১ হাজার ৯৬০ টাকা বাকি, যা না দিলে তার বিরুদ্ধে মহারাষ্ট্র ল্যান্ড রেভনিউ অ্যাক্ট, ১৯৬৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে পানামা কেলেঙ্কারি মামলায় ঐশ্বরিয়ার নাম জড়িয়েছিল। ওই ঘটনায় ইডির দপ্তরে হাজিরা দিতে হয় বচ্চন পরিবারের পুত্রবধূকে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়।  

এদিকে মণিরত্নমের PS-I সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া। চলতি বছরের ২৮ এপ্রিল ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে। তা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।