NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘বঙ্গবন্ধু-চির সংগ্রামী, চির অমর’ বই প্রকাশ


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৩ এএম

‘বঙ্গবন্ধু-চির সংগ্রামী, চির অমর’ বই প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারি অধ্যাপক ও বান্দরবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএফ ইমাম আলি সম্পাদিত এবং একুশে পদক বিজয়ী অধ্যাপক ড. মাহবুবুল হকের উপদেষ্টা সম্পাদনায় রচিত ‘বঙ্গবন্ধু-চির সংগ্রামী, চির অমর’ বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

চৌদ্দটি অধ্যায়ে রচিত বইটিতে চৌদ্দজন স্বনামধন্য লেখকের বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে গবেষণাধর্মী লেখা রয়েছে। বইটিতে গুণী লেখক ও গবেষকদের পাশাপাশি কানাডাপ্রবাসী কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান এবং কানাডার আলবার্টার প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের লেখাও স্থান পেয়েছে।

বইটি সম্পর্কে ড. এএফ ইমাম আলি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ যুগান্তরের মহানায়ক। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিচক্ষণতার ফসল আজকের বাংলাদেশ। তিনি আরও বলেন, বইটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছি যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে।

 

বইটি সম্পর্কে কলামিস্ট মো. মাহমুদ হাসান বলেন, এটি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক একটা প্রকাশনা। সমাজবিজ্ঞানী আমার শিক্ষাগুরু ড. এএফ ইমাম আলি ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড.মাহবুবুল হকের এই প্রচেষ্টা জাতীয় দায়িত্বেরই একটি অংশ। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম দুঃসময়ে বঙ্গবন্ধুর জীবন চরিত পাঠ করে ও ব্যক্তিজীবনে তা অনুসরণের মাধ্যমে সামাজিক অবক্ষয় প্রতিরোধে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি আদর্শ পাঠ হিসেবে বিবেচিত হতে পারে।

বইটি ‘আগামী প্রকাশনী’ ও অনলাইনে রকমারি ডট কম-এ পাওয়া যাবে।