NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সাম্প্রতিক সব রেকর্ড কি ভাঙতে চলেছে ‘পাঠান’?


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০২:৩৩ এএম

>
সাম্প্রতিক সব রেকর্ড কি ভাঙতে চলেছে ‘পাঠান’?

দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। সেই ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। কার্যত মুখ থুবড়ে পড়ে। মাঝে দীর্ঘ বিরতি নেন কিং খান। স্বাভাবিকভাবেই এতদিন পর শাহরুখ খানের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা।

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আর দিন দশেক পর মুক্তি পাবে ‘পাঠান’। ছবিটিকে ঘিরে তাদের উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে এই ছবির। তাছাড়াও দর্শকদের উত্তেজনা নজর করে বিশেষজ্ঞদের দাবি, শাহরুখ খানের কামব্যাক ছবি অন্যতম হিট ছবি হতে চলেছে।

সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর তা শাহরুখ খানের অন্যতম হিট ছবি হতে চলেছে। আন্তর্জাতিক বাজারে এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। আর সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আমেরিকা, আরব আমিরাত, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ইতোমধ্যেই ব্যাপক মাত্রায় টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সেই তথ্য অনুযায়ী, দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোতেও প্রচুর পরিমাণে ব্যবসা করার সম্ভাবনা রয়েছে এই ছবির।

‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয়ে গেছে বিতর্ক। এই ছবি প্রথম গান ‘বেশরম রং’ ঘিরে কম বিতর্ক দেখা দেয়নি। দীপিকা পাড়ুকোনের পোশাককে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সমালোচকরা ছবির গানের কিছু দৃশ্য বদলানোর দাবি তোলেন। আর সেন্সর বোর্ডের পক্ষ থেকেও বেশ কিছু দৃশ্য এবং ডায়লগ বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু কাটছাঁটের পরই মুক্তি পাবে ‘পাঠান’।

প্রসঙ্গত, বলিউডের কিং খানের অসংখ্য ফ্যানক্লাবের অন্যতম ‘এসআরকে ইউনিভার্স’ ২৫ জানুয়ারি একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছে। ওই দলের তরফে ছবির মুক্তির দিনে দেশজুড়ে ২০০টিরও বেশি স্থানে ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এমন 'ফার্স্ট ডে ফার্স্ট শো'-এর আয়োজন করা হয়েছে মুম্বইয়েই সাত থেকে আটটা, দিল্লিতে প্রায় ৬টা।