NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৫:১৭ এএম

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

আর্ন্তজাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। এ পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। বন্যা, বিদ্যুৎ বিভ্রাট, কাদা ধসে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে।

বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়াতে সবাই এখন ফোনের দিকে তাকিয়ে আছে এটা শোনার অপেক্ষায় যে, তাদের বাড়ি ছাড়তে হবে কি না। আবার নিজ বাড়ি ছাড়তে হলে কোথায় যাওয়া নিরাপদ হবে তা নিয়েও ভাবনায় আছেন তারা।

 

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, তীব্র শীতকালীন ঝড়, বন্যা, ভূমিধস এবং কাদা ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় রাজ্য, উপজাতীয় এবং স্থানীয় প্রশাসনের পুনরুদ্ধারমূলক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে বাইডেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহায়তার নির্দেশ দিয়েছেন। মার্সেড, স্যাক্রামেন্টো এবং সান্তা ক্রুজ কাউন্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাবেন।

সূত্র : রয়টার্স