NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ক্যাটরিনার সঙ্গে ঘরবন্দি হতে চান সালমান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ পিএম

>
ক্যাটরিনার সঙ্গে ঘরবন্দি হতে চান সালমান

বলিউডে সালমান-ক্যাটরিনা জুটি এক সময় প্রেমের সম্পর্কে ছিল। তাদের সেই সম্পর্ক অতীত হয়ে গেছে। ক্যাট এখন ভিকির ঘরনি। অন্য দিকে সালমান এখনও সিঙ্গেল। তবে সম্পর্ক অতীত হয়ে গেলেও ক্যাটকে এখনও ভুলতে পারছেন না বলিউড ভাইজান। তাইতো নানান ইস্যুতে তার মুখে টাইগার সহ-অভিনেত্রীর নাম উঠে আসে।

এই যেমন একটি সাক্ষাৎকারে ক্যাটরিনার সঙ্গে ঘরবন্দি হতে চান বলে জানান সালমান। বিগ বসের আগামী এপিসোডে দেখা যাবে সিমি গারেওয়াল সাক্ষাৎকার নিচ্ছেন সালমান খানের। তার কিছু ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রী সালমানকে জিজ্ঞেস করেন যে, বিগ বস থেকে কী শিখেছেন তিনি। অভিনেতার সাফ জবাব ধৈর্য। প্রায়শই প্রতিযোগীদের ওপরে মেজাজ হারাতে দেখা গেছে অভিনেতাকে। তাদের সামলাতে সামলাতেই ধৈর্য বেড়ে গেছে সুপারস্টারের।

এরপরেই সিমি গারেওয়াল তাকে জিজ্ঞেস করেন বিগ বসের ঘরে যেতে হলে তিনি সঙ্গে কোন তিন বন্ধুকে নিয়ে যেতে চান? তার জবাবে সালমান প্রথমেই নাম নেন সঞ্জয় দত্তের। এরপর তিনি বলেন শাহরুখ খান। তৃতীয়জনের নাম বলতে গিয়ে তিনি ক্যাটরিনা কাইফের নাম বলেন।

প্রসঙ্গত, বিগ বস ছাড়ছেন সালমান খান। চুক্তি শেষ হওয়ার কারণে আর বিগ বস সঞ্চালনা করতে দেখা যাবে না তাকে। শোনা যাচ্ছে, পরের এপিসোড থেকে সালমানের পরিবর্তে সঞ্চালনা করবেন করণ জোহর। তবে ফাইনাল শোয়ের সঞ্চালনায় দেখা যাবে সালমানকেই।