NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জেলেনস্কির প্রাসাদের সামনে ‘নাটু নাটু’ গানের শ্যুটিং


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ পিএম

>
জেলেনস্কির প্রাসাদের সামনে ‘নাটু নাটু’ গানের শ্যুটিং

গোল্ডেন গ্লোব ২০২৩ জিতে নিল আরআরআর নামের মুভি। সিনেমাটি আলোচনায় আসে বিশেষ করে ‌‘নাটু নাটু’ গানটি দিয়ে। জানা গেছে, এই গানটির শ্যুটিং করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রাসাদের সামনে!

মুভিটির পরিচালক নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গানটির দৃশ্যায়ন ইউক্রেনের কিয়েভের মারিনস্কি প্যালেসের সামনে হয়েছে। এটি ইউক্রেনের প্রেসিডেন্টের প্রাসাদ। শ্যুটিং হয়েছিল ২০২১ সালের অগাস্টে। 

আরআরআর-এর বিখ্যাত ও জনপ্রিয় এই গানটির দৃশ্যায়ন যুদ্ধের আগে হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। আর গানটির দৃশ্যায়ন সেলুলয়েডবন্দি হয় তার মাসপাঁচেক আগে। 

তেলুগু গান নাটু নাটু লিখেছেন চন্দ্রবোস, গানটিতে সুর করেছেন এমএম কীরাবাণী, গানটি গেয়েছেন রাহুল সিপ্লিগুঞ্জ এবং কলা ভৈরব।

এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক জানান, গানটি রিয়েল লোকেশনে শ্যুট করা। এবং লোকেশনটি ইউক্রেনে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কির প্রাসাদের সামনে। প্রাসাদটির পাশেই দেশটির পার্লামেন্ট। তিনি আরও জানান, ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই একজন অভিনেতা হওয়ায় তিনি হয়তো এইরকম লোকেশনে গানের শ্যুট করার অনুমতি দিতে দুবার ভাবেননি। এজন্য আমরা নিজেদের খুবই লাকি মনে করি।