NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

টি-টেন লিগে ফের গড়াপেটা, তদন্তে আইসিসি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫০ পিএম

>
টি-টেন লিগে ফের গড়াপেটা, তদন্তে আইসিসি

আলোড়ন তুলে শুরু হয়েছিল আবুধাবি টি-টেন লিগ আসর। ভারতীয়সহ বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটাররা খেলেছিলেন এ টুর্নামেন্ট। এবার টি-টেনের আসরে ব্যাপক গড়াপেটার দায়ে আইসিসির তলব পড়েছে টুর্নামেন্টটিতে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’-এর সৌজন্যে এই খবর প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আইসিসির দুর্নীতি বিরোধী শাখা এক ডজনেরও বেশি দুর্নীতিমূলক কার্যকলাপের অভিযোগ পেয়েছে টি-টেনের বিরুদ্ধে। জুয়া নিয়ে প্রায় ১৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। টি-টেন লিগের সব ফ্র্যাঞ্চাইজির স্পনসর কোনও না কোনও জুয়া সংস্থা। প্রতি ম্যাচে সাড়ে আট কোটি টাকার জুয়া খেলা হয়েছে।

কিছু বিষয় নজরে রয়েছে আইসিসির। জানা গিয়েছে, চেন্নাই ব্রেভসের মালিক ডারেন হার্ফ্টের ছেলে একটি ম্যাচে ওপেন করেন ইংল্যান্ডের ব্যাটার ড্যান লরেন্সের সঙ্গে। কিন্তু আগে তিনি কখনও একটি প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি। ভারতের এক ক্রিকেটার তার বেতন পেয়েছেন লিগের আয়োজকদের থেকে, দলের মালিকের থেকে নয়।

ওই সংবাদমাধ্যমের এক প্রতিনিধি জানিয়েছেন, ‘এশিয়ার কিছু ব্যক্তি দর্শকাসনে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকত। প্রত্যেকের কানে ইয়ারফোন এবং হাতে মোবাইল থাকত। বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি এবং ঢাকার বেশ কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়। কেউ কেউ কথাই বলতে চায়নি। অনেকে ইঙ্গিত দিয়েছে, এখানে টাকা উপার্জন করা কতটা সহজ।’

তিনি আরও বলেছেন, ‘টিভিতে খেলা দেখানোর আগেই অনেকে ইয়ারফোনে ম্যাচের গতিপ্রকৃতির ব্যাপারে অন্য কাউকে বলে দিত। ওরা প্রত্যেকেই জানত কোন কোন ক্রিকেটারকে নিজেদের নিয়ন্ত্রণে আানা যায়। পুরো চিত্রনাট্য লেখা থাকত আগে থেকেই। ব্যাটারের হেলমেট বা গ্লাভস খোলা জাতীয় ইঙ্গিতের সাহায্যে বোঝানো হত যে ম্যাচ গড়াপেটা হচ্ছে। হোটেল আর বারে গিয়ে ক্রিকেটারদের গড়াপেটার প্রস্তাব দেওয়া হত।’