NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বদলে গেলেন নুসরাত, লিখলেন ‘নতুন শুরু’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

>
বদলে গেলেন নুসরাত, লিখলেন ‘নতুন শুরু’

নুসরাত জাহান নাকি প্রচারমুখী! তার নিন্দুকেরা অবশ্য তেমনটাই বলে থাকেন। কিন্তু তিনি সদা পজিটিভ। রোববার ৩২-এ পা দেবেন তিনি। তার আগেই নতুন অবতারে সামনে এলেন নুসরাত। বললেন, ‘‘এ নতুন আমি।’’ কিন্তু কিসের এই বদল, হঠাৎ এমন বদলের প্রয়োজনই বা হল কেন!

আসলে নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে ঘটেছে নুসরাতের। কখনও সমুদ্রপারে, কখনও শহরেই গ্ল্যামারস অবতারে ধরা দিচ্ছেন নুসরাত। আসলে নতুন বছরটা নতুন ভাবেই উপভোগ করতে চান অভিনেত্রী। 

তিনি নিজের ইনস্টাগ্রামে লিখলেন, ‘‘নতুন বছর নতুন শুরু।’’ এই ভিডিয়োয় অভিনেত্রী ফেলে আসা বছরের টুকরো-টুকরো স্মৃতিকেই কোলাজ করেছেন। কিন্তু তার জীবনে কী বদল ঘটল নতুন বছরে, তা খোলসা করে বলেননি তৃণমূলের তারকা সংসদ।

ছেলের ঈশানের জন্মর পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার; সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩-এ নতুন কোনও কিছু করতে চলেছেন কি অভিনেত্রী?