NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রথম ম্যাচে হেরে নিজেদের ‘আর্জেন্টিনা’ ভাবছে চট্টগ্রাম


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:৩৭ পিএম

>
প্রথম ম্যাচে হেরে নিজেদের ‘আর্জেন্টিনা’ ভাবছে চট্টগ্রাম

সর্বশেষ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে অপ্রত্যাশিতভাবে হেরেছিল আর্জেন্টিনা। এরপর সেই আর্জেন্টিনাই হয়ে ওঠে অপ্রতিরোধ্য। টুর্নামেন্টে আর একটি ম্যাচও না হারার পাশাপাশি ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের তৃতীয় শিরোপা জেতে লিওনেল মেসির দল। এমন ইতিহাস গড়া দলের সঙ্গে এবার নিজেদের তুলনা করছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। ম্যাচে মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমদের অভিজ্ঞ সিলেট দলের বিপক্ষে একদম পাত্তাই পায়নি তারুণ্যনির্ভর চট্টগ্রাম দল। ব্যাট ও বল হাতে রীতিমতো দাপট দেখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি-মুশফিকদের দল।

এমন বড় হারের পর নিজেদের এখন আর্জেন্টিনা দলের সঙ্গে তুলনা করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার উদ্বোধনী ম্যাচে হারের পর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পোস্টে তারা লিখেছে, ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।’

তবে এমন পোস্ট দিয়ে সমালোচনার মুখেও পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অনেক ক্রিকেট ভক্তই নেতিবাচক মন্তব্য করেছেন পোস্টে। মোবারক ইসলাম নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি এটাকে পার্সোনাল কিংবা কোনো ফ্যান পেইজ মনে করেছেন। দলটা বরাবরের মতো যাচ্ছেতাই। গতবার তবু উইল জ্যাকস আর মৃত্যুঞ্জয় বাঁচিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় গতবারে ওয়ান অফ দ্যা বেস্ট ছিল, এবার সেটারও বাজে অবস্থা। কি দরকার ছিল এতো জোর করে বিপিএলে খেলার।’