NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

কোনো কৌশল নয়, মেসিকে আটকাতে প্রার্থনাই সম্বল প্রতিপক্ষের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫১ পিএম

>
কোনো কৌশল নয়, মেসিকে আটকাতে প্রার্থনাই সম্বল প্রতিপক্ষের

প্রতিপক্ষ দলে সবচেয়ে বড় খেলোয়াড়কে আটকাতে নানা কৌশল ছকে থাকেন কোচরা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের মনে হয় লিওনেল মেসি সে কাতারে পড়েন না। তাকে আটকাতে গেলে কোনো ছক, কোনো কৌশলই কাজে আসে না, তাকে রুখতে কেবল প্রার্থনাই করতে পারে প্রতিপক্ষ! সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক গুরুর সে কথা ফাঁস করলেন কিয়েরান ট্রিপিয়ার।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলে খেলা ইংলিশ এই ডিফেন্ডার তিন মৌসুম কাটিয়েছেন স্প্যানিশ দল অ্যাটলেটিকোয়। সেখানে তিনি খুব কাছ থেকে দেখেছেন, মেসিকে রুখতে গেলে কেমন অসহায় হয়ে যান সিমিওনে।

গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রিপিয়ার বলেন, ‘এটা হাস্যকর। কারণ কোচ ছিলেন সিমিওনে, আর দু’জনই ছিলেন আর্জেন্টাইন। সিমিওনে বৈঠকের আগে এটাও বলতেন, আমরা কেবল প্রার্থনাই করতে পারি, তাকে আটকাতে তেমন কিছুই করার নেই আমাদের।’ 

সিমিওনে আরও বলতেন, ‘তুমি একটা কৌশল ছকে গিয়ে তাকে আটকাতে পারো না। কারণ সে এতটাই আলাদা।’ তবে মেসির বার্সেলোনাকে পেছনে ফেলেই সবশেষ লিগটা জিতেছে ট্রিপিয়ারের দল অ্যাটলেটিকো। তিনি জানালেন, দেশের বাইরের এই লিগে, এই কোচের অধীনে খেলে অনেক কিছুই শিখেছেন।

ট্রিপিয়ারের আশা, এমনটা আরও অনেক ইংলিশ খেলোয়াড়ই করবেন। তিনি বলেন, ‘আশা করছি, আরও অনেক ইংলিশ খেলোয়াড় এমনটা করবে, কারণ আমি সিমিওনের অধীনে সেখানে খেলে অনেক কিছুই শিখেছি।’

স্পেনে থেকে জীবনবোধের শিক্ষাও পেয়েছেন, জানালেন এই ইংলিশ ফুলব্যাক। বললেন, ‘আমি নিজেকেও অনেক জেনেছি। মাঠে খেলাটা উপভোগ করা। মাঠের বাইরে জীবনটা উপভোগ করা। সেখানকার খাবার, সেখানকার আবহাওয়া, কয়েক বছরে বিষয়গুলো অবিশ্বাস্য ছিল।’