NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৫:৫৭ এএম

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। 

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের মরদেহ খুঁজে পায়। 

বিবৃতিতে বলা হয়, প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে।

ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্টলেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।