NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়েকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করলেন অক্ষয়!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৫ পিএম

>
বিয়েকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করলেন অক্ষয়!

বলিউড তারকা অক্ষয় কুমার সারা বছরই সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন। তবে কাজের বাইরে পুরোদস্তুর ফ্যামিলিম্যান আক্কি! বউ টুইঙ্কল আর দুই সন্তান- আরভ ও নিতারাকে নিয়ে সম্প্রতি সার্কাস দেখতে হাজির হয়েছিলেন অক্ষয়। সেই অভিজ্ঞতার একটি ভিডিও শেয়ার করে নিজের জীবনের সঙ্গে তার তুলনা টানলেন এই তারকা।

ভিডিওতে দেখা যায় ‘মৃত্যুকূপ’ বা ‘মত কা কুয়া’র ভেতর বাইক চালাচ্ছেন সার্কাসের এক স্টান্টম্যান। চারদিক কাঠ দিয়ে ঘিরে মাটির ওপর বানানো হয় মৃত্যুকূপ, সেখানে থাকে সজোরে গোল গোল করে বাইক চালিয়ে খেলা দেখিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এই খেলাটিকে কী বলে তা স্বামীর কাছে জানতে চান টুইঙ্কেল খান্না।

খানিক ভেবেচিন্তে অক্ষয় জানান, ‘মত কা কুয়া’। বুঝতে না পেরে দ্বিতীয়বার একই প্রশ্ন রাখেন টুইঙ্কেল। ফের একবার জবাব দিয়ে ক্যামেরার দিকে তাকাতে দেখা গেল অক্ষয়কে। মুখভর্তি সাদা দাড়ি আর হলুদ পোশাকে টি-শার্টে পাওয়া গেল অভিনেতাকে, তার মাথায় ছিল টুপি এবং টি-শার্টে ঝুলছে রোদচশমা।

ভিডিওটির ক্যাপশনে অক্ষয় মজা করে লেখেন, ‘‘আমার পরিবারকে নিয়ে পুরোনো দিনের সাকার্সের স্মৃতি তাজা করতে গিয়েছিলাম গতকাল। স্ত্রী জিজ্ঞাসা করল এই খেলাটাকে কী বলে? যদি আমি বলতে পারতাম… ‘বিয়ে’! এই পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রী অমৃতা রাও-এর স্বামী তথা আরজে অনমোল লেখেন, ‘আক্কি ভাই আপনি তো ভালোভাবেই জানেন এই কথাটা মুখ ফসকে বলে ফেললে, মৃত্যুকূপের ভেতরে কাকে থাকতে হত’।’’

অক্ষয় কুমার আর টুইঙ্কেল খান্নার বিয়ে বলিউডের ‘পারফেক্ট ম্যারেজ’র মধ্যে অন্যতম। ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয়কে বিয়ে করেছিলেন টুইঙ্কেল। দেখতে দেখতে দাম্পত্যের ২১ বছর পার করে ফেলেছেন তারা। গত সপ্তাহেই ছিল টুইঙ্কেলের জন্মদিন। একদম ঘরোয়া আয়োজনে স্বামী ও সন্তানদের নিয়ে এই বিশেষ দিনটা সেলিব্রেট করেছেন তারা।

এদিকে, আগামীতে অক্ষয়কে দেখা যাবে ‘সেলফি’তে, যা মালায়ালি সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর রিমেক। রাজ মেহতার এই সিনেমায় থাকছেন ইমরান হাশমিও। এই প্রথম এক ছবিতে কাজ করবেন ইমরান-অক্ষয়।