NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আনুষ্ঠানিকভাবে রোনালদোকে বরণ করে নিল আল নাসেরে


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০৯ এএম

>
আনুষ্ঠানিকভাবে রোনালদোকে বরণ করে নিল আল নাসেরে

আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বরণ করে নেওয়ার দিন রোনালদোর বয়স যে ৩৭ সেটা বোঝা বড় কঠিন ছিল। কেননা স্যুট পরিহিত অবস্থায় তাকে মনে হচ্ছিল, সেই তারুণ্য রোনালদো। নতুন চ্যালেঞ্জ বলেই কি তাহলে এমন দেখাচ্ছিল পর্তুগিজ এ সুপারস্টারকে?

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল নাসেরে। এরপরই সংবাদ সম্মেলনে রোনালদো ঘোষণা করলেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’

ক্লাবটির মাঠ মরসুল পার্কে এদিন ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে ভক্তরা তাল মিলিয়ে ‘রোনালদো, রোনালদো’ ধ্বনি তুলে তাকে বরণ করে নিয়েছে।

এরপর একজন এক নারী সঞ্চালক আনুষ্ঠানিক এ সংবাদ সম্মেলন শুরু করেন। সৌদির এ ক্লাবে যোগ দেওয়া নিয়ে রোনালদো বলেন, ‘ইউরোপে অনেক সুযোগ পেয়েছি। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং পর্তুগাল থেকেও ডাক পেয়েছি। তবে আমার জন্য এটি এক বড় সুযোগ। নিজের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাবকে বেড়ে উঠতে সাহায্য করেছি। এ সিদ্ধান্তটি নিতে পেরে আমি খুব গর্বিত। পরিবার সবসময় আমার পাশে ছিল। আর লোকে কে কি বলল তা নিয়ে আমি কখনো ভাবিনি।’

রোনালদো আরো বলেন, ‘আমি অনন্য খেলোয়াড়। আমি ওখানে (ইউরোপ) সব রেকর্ড ভেঙেছি। এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। কোচ চাইলে (ক্লাবের) আমি পরের ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত।’