NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আলভারেজের বিচ্ছেদ চান আর্জেন্টাইন সমর্থকরা


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৪:৩৪ পিএম

>
আলভারেজের বিচ্ছেদ চান আর্জেন্টাইন সমর্থকরা

৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। বিশ্বজয়ে অধিনায়ক লিওনেল মেসির মতোই বড়সড় অবদান রেখেছেন তরুণ তারকা জুলিয়ান আলভারেজ। সেমিফাইনালে জোড়া গোল করে দলকে তুলেছিলেন ফাইনালের মঞ্চে। এমন অবদানের পর বিশ্বকাপ জেতায় আলভারেজকে নিয়ে মাতামাতিটাও নেহায়েত কম নয় বিশ্বজুড়ে। 

নিজের দেশ আর্জেন্টিনায় রীতিমতো টানাটানি ম্যানচেস্টার সিটির তারকাকে নিয়ে। আর সেখানেই লাগল গন্ডগোল। ক্রিসমাসের সময় ছবি তোলা নিয়ে ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। উৎসবের চলাকালে আলভারেজের সঙ্গে ছবি তোলার বায়না করেন একাধিক ভক্ত। সেসময় সময় বাঁচানোর জন্য তাদের একসঙ্গে গ্রুপ ফটো তুলতে বলেন আর্জেন্টাইন তারকার বান্ধবী অ্যামেলিয়া ফেরেরো। আর তাতেই চটেছেন আলভারেজ ভক্তরা। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আর্জেন্টাইন ভক্তরা দাবি করে বসেন, এই বান্ধবীকে ছাড়তে হবে আলভারেজের। যেমন কথা তেমন কাজ। আলভারেজের বান্ধবীর সঙ্গে তার ব্রেকাপের দাবিতে একটি পিটিশন দায়ের করে সমর্থকরা। ইতোমধ্যে সে পিটিশনে স্বাক্ষরও করে ফেলেছেন ২০ হাজারের বেশ সমর্থক। 

তবে এসব বিষয় নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না আলভারেজ। ফেরেরোর সঙ্গেই নববর্ষ উদযাপনের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।  

আলভারেজ এবং ফেরেরো আর্জেন্টিনার একই শহরের বাসিন্দা। ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দুই জন। ফেরেরো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি একজন হকি খেলোয়াড়ও ছিলেন। বিশ্বকাপের সময় জুলিয়ান আলভারেজের সঙ্গে ছিলেন ফেরেরো।

২২ বছর বয়সী জুলিয়ান আলভারেজ কাতার বিশ্বকাপে সাতটি ম্যাচে মোট চারটি গোল করেন। ছিলেন গোল্ডেন বুট প্রতিযোগিতায়ও। গত বছরের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।