NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রংপুর নয় খেলা হবে জাতীয় নির্বাচনে : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৬ এএম

রংপুর নয় খেলা হবে জাতীয় নির্বাচনে : ওবায়দুল কাদের

ঢাকা: রংপুর সিটি নির্বাচনে পরাজয় প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন আসল খেলা না খেলা হবে জাতীয় নির্বাচনে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, রংপুরের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। আমরা পিছিয়ে ছিলাম বলে কোনো হস্তক্ষেপ করি নাই।

 

তবে যারা দলের পক্ষে কাজ করে নাই তাদের বিরুদ্ধে খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

সেতুমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। এখানে জাতীয়পার্টি এগিয়ে আছে। কারণ আওয়ামী লীগ কোনো জোর করে নি। প্রার্থী নির্বাচনে কোনো ভুল হয়নি। আমাদের প্রার্থী পরিক্ষিত নেত্রী। তার সুনাম আছে।  

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগে যে ভাবে পাহারায় ছিল। আগামীকালও বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ পাড়ায় পাড়ায় পাহারায় থাকবে। বিএনপি তারা ভাংচুর অগ্নিসংযোগ করবে আর আওয়ামী লীগ চুপ থাকবে এটা হতে পারে না।