NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইতালিতে বড়দিন উপলক্ষে রাষ্ট্রদূত শামীম আহসানের শুভেচ্ছা বিনিময়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৮ এএম

ইতালিতে বড়দিন উপলক্ষে রাষ্ট্রদূত শামীম আহসানের শুভেচ্ছা বিনিময়

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপিত হয়েছে।  খ্রিস্ট ধর্মের অনুসারী প্রবাসী বাংলাদেশিরাও নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে। এসব অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান উপস্থিত থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

করোনা বিধিনিষেধ মুক্ত পরিবেশে সর্বত্র আলোকসজ্জা করা হয়েছে। ইতালি জুড়ে বড়দিন উপলক্ষে বিভিন্ন অস্থায়ী বাজার বসেছে। এসব বাজারে বাংলাদেশিরাও এবার ব্যবসা করেছে ভালো।

২৪ ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। যীশু খ্রীষ্টের জন্মদিন ছিল ২৫ ডিসেম্বর। দিনটি উপলক্ষে সরকারি ছুটি ছাড়াও শপিংমলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

 

নাগরিকরা নানা উপহার সামগ্রী নিয়ে একে অপরের বাসায় যাবার রীতিও পালন করেছেন। করোনা মুক্ত পরিবেশে এবারের বড়দিন হয়েছে অনেকটাই আনন্দের। ইতালিতে খ্রিস্ট ধর্মের অনুসারী প্রবাসী বাংলাদেশীরা এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান উপস্থিত থেকে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। বলেন, এই আনন্দ ছড়িয়ে পড়ুক ইতালি থেকে বাংলাদেশেও।