NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করব: কাদের


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:২৩ পিএম

অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করব: কাদের

ঢাকা: দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করবো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। বিদেশি দূতাবাসের যারা কথা বলেন তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভিয়েনা কনভেনশনে যে নিয়ম রয়েছে তার বাইরে তাদের যাওয়া উচিত না।

 

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই সমাধান করব।

 

তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনা অতীতে ঘটেছে। সেটার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা সতর্ক পাহারায় থাকব। পার্টি হিসেবে আমরা ক্ষমতায়, আমরা উস্কানি দিতে পারি না। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, আগুন সন্ত্রাস করে এবং জনজীবনে অশান্তি ও দুর্ভোগের কারণ সৃষ্টি করে, সে অবস্থায় পরিস্থিতি বলে দেবে কীভাবে আমরা মোকাবিলা করব। তবে অপকর্ম করলে সেটার জবাব তো শান্তিপূর্ণভাবে করা যাবে না। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের অর্পিত দায়িত্ব আছে এবং তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবে।