NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১১ এএম

>
বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে। এই খেলাধুলার মাধ্যমেই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। তাছাড়া তরুণ সমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম।

রোববার (২৫ ডিসেম্বর) হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ও হামিদ গ্রুপ যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, শ্যুটিংয়ের অর্জন অনেক। এর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভালো প্রতিশ্রুতিবান শ্যুটার পাওয়া যেতে পারে।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শ্যুটিং ক্লাবের ১০৫ জন (ছেলে ৬৫, মেয়ে ৪০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেএসপি শ্যুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার্সআপ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইস্তেখাবুল হামিদ বক্তব্য রাখেন।