NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এশিয়া কাপ আরচ্যারিতে আরও এক পদক বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ এএম

>
এশিয়া কাপ আরচ্যারিতে আরও এক পদক বাংলাদেশের

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ৩-এ বাংলাদেশ আজ একটি রৌপ্য অর্জন করেছে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৪-৬ সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের নিকট পরাজিত হন।

গতকাল বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পেয়েছিল। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাপ্তি চার পদক।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম ও মিশাদ প্রধান) ব্রোঞ্জ মেডেল ম্যাচে ২-৬ সেটে কাজাখস্তান এর নিকট পরাজিত হয়। মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও ফামিদা সুলতানা নিশা) ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৩-৫ সেটে উজবেকিস্তানের নিকট পরাজিত হয়।

বাংলাদেশ দল আগামীকাল ২৬ ডিসেম্বর দেশে ফিরবে।