NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হাসপাতালে পরীমণি


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৩ এএম

>
হাসপাতালে পরীমণি

পুত্রসন্তান রাজ্যকে নিয়ে রাজ্যের ব্যস্ততা চিত্রনায়িকা পরীমণির। কদিন আগেই ছেলেকে নিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে বেশ হাসিখুশি দেখা যায় নায়িকাকে। ছেলে রাজ্য নায়ক সিয়ামের কোলে চড়ে সিনেমার ট্রেলার দেখেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত নায়িকা হলেন পরীমণি। অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত ভক্তরা, নানা মাধ্যমেই জানতে চাইছেন কী হয়েছে।

শুধু আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘উপহার’। রহস্য জিইয়ে রাখলেন নায়িকা। খুব সম্ভবত তিনি বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার।

বিস্তারিত জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে পরীমণি ও তার স্বামী শরীফুল রাজকে একাধিকবার ফোন দেওয়া হলেও সাড়া মেলেনি।

উল্লেখ্য, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। এতে রাতুল চরিত্রে সিয়াম ও তিশা চরিত্রে পরীমণিকে দেখা যাবে।

সিনেমাটিতে সিয়াম ও পরীমণি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সরকারি অনুদানের সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি।