NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

মধ্যপ্রাচ্যে নতুন জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৩ এএম

মধ্যপ্রাচ্যে নতুন জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নতুন একটি সামরিক জোট গঠনের জন্য প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এ জোটে সদস্য করার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের আরবদেশগুলো এবং মিশর ও জর্দানের নাম প্রস্তাব করা হয়েছে।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ জানিয়েছেন, আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা বিস্তৃত করার জন্য বিশেষ তেল আবিব বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন শুধুমাত্র সহযোগিতা প্রয়োজন নয় বরং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আঞ্চলিক একটি বাহিনী গড়ে তোলা দরকার যা এই প্রক্রিয়ায় জড়িত সব পক্ষকে শক্তিশালী করবে। এ ধরনের জোট গঠনের জন্য ইসরায়েল সরকার লাগাতারভাবে কাজ করছে বলে তিনি জানান।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে মধ্যস্থতা করেন। এ প্রক্রিয়ায় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান এবং মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। বর্তমানে সৌদি আরব এ প্রক্রিয়ায় রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে।

আগামী ১৩ থেকে ১৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করবেন এবং এ সময় তিনি সৌদি আরব, ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে যাবেন। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে যে, এই সফরে তিনি সৌদি আরব ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার জন্য বিশেষ পদক্ষেপ নেবেন।