NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

জামায়াতের আমির শফিকুরের ফের ৮ দিনের রিমান্ড আবেদন


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ১১:৫০ এএম

জামায়াতের আমির শফিকুরের ফের ৮ দিনের রিমান্ড আবেদন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন কাউন্টার টেররিজমের পরিদর্শক আবুল বাশার। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।

 

 

এর আগে গত ১৩ ডিসেম্বর তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।