NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রোনালদোর বোনের চোখে কাতার বিশ্বকাপ ‘ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট’


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:৫৪ পিএম

>
রোনালদোর বোনের চোখে কাতার বিশ্বকাপ ‘ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট’

কাতার বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হয়েছে বেশ। তবে আয়োজক কাতার সব মিলিয়ে দারুণ বিশ্বকাপই উপহার দিয়েছে। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরোর কাছে এই বিশ্বকাপ ভালো লাগেনি মোটেও। কাতারের আসরকে ‘সবচেয়ে খারাপ বিশ্বকাপ’ বলেও অভিহিত করেছেন তিনি।

কাতিয়া এই বার্তা দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি সেখানে লিখেছেন, ‘সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট বিশ্বকাপ।’ তবে কেন এটা নিকৃষ্ট বিশ্বকাপ, সেটা জানাননি তিনি।

তার ভাই রোনালদোর বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি। করেছেন মোটে একটা গোল, আরেকটা গোল পেতে পেতেও পাননি তিনি। দারুণ প্রতিভাবান এক দল নিয়ে পর্তুগাল বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ আট থেকে, তাও আবার মরক্কোর কাছে হেরে। ধারণা করা হচ্ছে, সে কারণেই কাতিয়ার কাছে বিশ্বকাপটা সবচেয়ে নিকৃষ্ট ঠেকেছে।

সে বার্তায় অবশ্য লিওনেল মেসির আর্জেন্টিনাকেও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বকাপ জেতার জন্য। তিনি লিখেছেন, ‘তবে একটা দারুণ ফাইনাল দেখতে পাওয়া গেল। কী অসাধারণ এক ম্যাচ দেখলাম! আর্জেন্টিনাকে অনেক শুভেচ্ছা।’

শুধু মেসিদের শুভেচ্ছা জানিয়েই থামেননি কাতিয়া। কিলিয়ান এমবাপেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ফ্রেঞ্চ ফরোয়ার্ড সম্পর্কে তার অভিমত, ‘কিলিয়ান এমবাপে! ওকে দেখলে বিশ্বাসই করা যায় না। তোমার জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। তুমি অবিশ্বাস্য।’