NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

ঢাকা টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪৮ এএম

>
ঢাকা টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপ থেকে এনামুল হক বিজয়ের ক্যাচ নিতে গিয়ে আঙুলের চোটে পড়েন রোহিত শর্মা। এরপর সিরিজের শেষ ওয়ানডে এবং প্রথম টেস্টে দলে ছিলেন না ভারতীয় এই অধিনায়ক। সবশেষ এবার সিরিজের শেষ টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

রোহিত তার বাম হাতের বুড়ো আঙুলের চোটের কারণে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন। তবে মেডিকেল টিম জানিয়েছে  ভারতীয় এই অধিনায়কের সম্পূর্ণ সুস্থ হয়ে ব্যাট ধরতে এবং ফিল্ডিং করার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। 

রোহিত এই মুহুর্তে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন যে কারণে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাকে পাওয়া যাবে না। এছাড়া ভারতীয় পেসার ননদীপ সাইনি পেটের পেশীর চাপের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দল-

লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব , শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট।